অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না রিপাবলিক ইন্স্যুরেন্স প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ার দর গত ২০ আগস্ট ছিল ৩৫ দশমিক ৬০ টাকায়। আর ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬০ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে। SHARES অর্থনীতি বিষয়: