আলফা ইসলামী লাইফের মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ডিসেম্বর-২০২৫” অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ( ০৩ ডিসেম্বর ) এক মনোরম পরিবেশে “আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি” প্রধান কার্যালয়ের সু-সজ্জিত সেমিনার কক্ষে “মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ডিসেম্বর-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। উক্ত অনুষ্ঠানে আর ওউপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন) সহ মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাবৃন্দগণ।