নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে সোমবার ( ১৮ মে ) বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা ও উন্নত সেবাই পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মূল শক্তি। তিনি মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বীমা সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। SHARES অর্থনীতি বিষয়: