বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ হোটেল সেন্ট্রাল ইন, রুফটপে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর চেয়ারম্যান ড.আই ম নেছার উদ্দিন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মাননীয় চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন।

প্রধান আলোচক মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মুখ্য নিবাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুল আমিন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম ভূঁইয়া, স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ জেড কাউসার।

ইফতার মাহফিলে প্রায় আড়াই শতাধিক ইসলামিক বীমা কর্মকর্তা অংশগ্রহণ করেন।