বিআইএ এর নব-নির্বাচিত প্রেসিডেন্টকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইওর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ২০২৫-২০২৬ মেয়াদে নব-নির্বাচিত প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিঃ এর চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য বিএম ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: