বেস্ট লাইফ এর মাসিক ম্যানেজার কনফারেন্স, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত অনুষ্ঠিত প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬ খবর বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর উদ্যোগে বাছাইকৃত ম্যানেজারদের অংশগ্রহণে মাসিক ম্যানেজার কনফারেন্স, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাবা সুমনা পারভীন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ–ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কোম্পানির প্রশিক্ষক মোঃ জামিল উদ্দিন (মিন্টু)। কর্মসূচিতে ম্যানেজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ নিয়ে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাছাইকৃত ইউনিট ম্যানেজারবৃন্দ, ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। নতুন ২০২৬ সালকে রেকর্ড ব্যবসার বছরে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল ম্যানেজারবৃন্দ। SHARES অর্থনীতি বিষয়: