মাদারীপুরের শিবচরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত তাকাফুল গ্রাহক মরহুম মোহাম্মদ হোসেন এর মৃত্যু দাবির চেক হস্তান্তর প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫ বিশেষ প্রতিনিধি : সম্প্রতি মাদারীপুরের শিবচরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত তাকাফুল গ্রাহক মরহুম মোহাম্মদ হোসেন এর মৃত্যু দাবি বাবদ ৳১,০০,০০০ (এক লক্ষ টাকা)-এর চেক সম্মানিত তাকাফুল গ্রাহকের মনোনিতক নাজমা বেগম-এর নিকট হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। চেক হস্তান্তরের সময় আরোও উপস্থিত ছিলেন স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মোহাম্মদ মিরাজ ভূঁইয়া, সহকারী প্রকল্প প্রধান (স্মার্ট-আমানাহ প্রকল্প) মোঃ জাকারিয়া বিন আশরাফ, রিজিয়নাল সেলস্ ম্যানেজার মোঃ মাসুম পারভেজ সোহাগ প্রমূখ। উল্লেখ্য যে, সম্মানিত তাকাফুল গ্রাহক ত্রৈমাসিক ৳২,৯৯৫ (দুই হাজার নয়শত পঁচানব্বই টাকা) করে ৪ টি কিস্তি দিয়ে ইন্তেকাল করে। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: