মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ এর অংশগ্রহণ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত শরি’আহ্ পরামর্শ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আদল এডভাইজরি (ADL ADVISORY)-এর আয়োজনে গত ২৫ ও ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে ০২ দিনব্যাপী “Executive Training in Takaful Management” শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম, শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ্ মাসুম, সিএসএএ এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সামসুল ইসলাম অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণের অংশ হিসেবে ১ম দিন মঙ্গলবার (২৫ আগস্ট ) মালয়েশিয়ার তাকাফুল ও রি-তাকাফুল সেক্টর সম্পর্কে অবগতি, আইনি কাঠামো, প্রোডাক্ট ও শরি’আহ গভর্ন্যান্স চর্চা, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা, শরি’আহ মডেল এবং কমিশন/ব্যয় নিয়ন্ত্রন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের ২য় দিন বুধবার (২৬ আগস্ট ২০২৬) সরাসরি মালয়েশিয়ার তাকাফুল অভিজ্ঞতা গ্রহণের নিমিত্ত বিভিন্ন তাকাফুল ও রি-তাকাফুল অপারেটর এবং নিয়ন্ত্রক সংস্থা Malaysia Takaful Association পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সাথে সাক্ষাৎ এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষনার্থীদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপান্তে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন আদ্ল এডভাইজরি (ADL ADVISORY)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মুফতি ড. ইউসুফ সুলতান। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: