যশোরে পপুলার লাইফ এর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ যশোর অঞ্চলে আজ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন শাখা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বীমা গ্রাহকদের দাবিকৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বক্তারা বলেন, সময়মতো দাবি নিষ্পত্তি করা বীমা গ্রাহকদের আস্থা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের কর্মসূচি কোম্পানির সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি তার বক্তব্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের গ্রাহকসেবা আরও উন্নত করার তাগিদ দেন এবং বীমা শিল্পে পেশাদারিত্ব, সততা ও সেবার মান বৃদ্ধি করতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ব্যবসা উন্নয়ন সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নিয়ে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।