রূপালী লাইফ ইনসিওরেন্স এর মৃত্যু দাবী চেক হস্তান্তর প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ বুধবার ( ৩০ এপ্রিল ) ইউরো ফার্মা লিমিটেড এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার জনাব নির্মল সূত্রধর এর গ্রুপ বীমার (মৃত্যু দাবী) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার চেক হস্তান্তররূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড করে। চেক হস্তান্তর অনুষ্ঠানে ইউরো ফার্মা লিমিটেড এর পক্ষে চেক গ্রহন করেন কোম্পানীর পরিচালক জনাব ডা. নাসের ইকবাল এবং রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে চেক হস্তান্তর করেন কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা ইনচার্জ জনাব মোঃ আবদুল্লাহ। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও পল্লবী অফিস ইনচার্জ জনাব মোঃ উজ্জল হোসাইন সিকদার ও ডিজিএম (উন্নয়ন) জনাব মোঃ সাইফুল ইসলাম এবং ইউরো ফার্মা লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হেমায়েত করিম ও জেনারেল ম্যানেজার জনাব মোঃ এ কে এম আলি আশফাক। এন এস SHARES মৃত্যুদাবী পরিশোধ বিষয়: