রেকর্ড ডেটের আগে বুধবার স্পট মার্কেটে যাচ্ছে নর্দান ইন্স্যুরেন্স

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দান ইন্স্যুরেন্স পিএলসি’র বুধবার (২৪ জুন) থেকে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। রেকর্ড ডেটের আগে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন সম্পন্ন করার সুযোগ দিতে ২৪ ও ২৫ জুন নর্দান ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

রেকর্ড ডেটের কারণে ২৬ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পরবর্তী কার্যদিবস থেকে কোম্পানিটির স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হবে।