২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির একজন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালক মো. হূমায়ুন কবির পাটোয়ারী ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক ও ব্লক মার্কেট থেকে প্রচলিত বাজারদরে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। SHARES অর্থনীতি বিষয়: