আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দ প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত পৃথক এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন। তাই তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দে আদালতের আদেশ একান্ত আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক। SHARES আইডিআরএ বিষয়: