
আকিজ তাকাফুল লাইফের সঙ্গে আইডিএলসি ইনভেস্টমেন্টস এর চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধিঃ আকিজ তাকাফুল লাইফ ইনসুরেন্স পিএলসি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে ইকুইটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। বিনিয়োগকারী হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস আকিজ তাকাফুল লাইফের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হিসাবে কাজ করবে। আকিজ তাকাফুল লাইফের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর রেজা উদ্দিন আহমাদ তাদের কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসির ডিএমডি ও চিফ রিস্ক অফিসার আসিফ সাদ বিন শামস, সিএফও মাসুদ কে মজুমদার, হেড অব ট্রেজারি নুরুল করিম পাটওয়ারী, আকিজের ডিরেক্টর মীর মাহফুজুর রহমান, ডিরেক্টর মুহাম্মদ ফুয়াদ হুসেইন, ডিএমডি ও চীফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্য শীর্ষ কর্মকর্তারা।