আকিজ তাকাফুল লাইফ সিইও এর বিকেএসবির অফিস পরিদর্শন প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪ বিশেষ প্রতিনিধিঃ বীমা কল্যান সোসাইটি বাংলাদেশ (বিকেএসবি) কর্মকান্ডে আকৃষ্ট হয়ে দেশের বীমা সেক্টরের লক্ষ লক্ষ বীমা গ্রাহক ও কর্মীদের কল্যানের কথা ভেবে সমর্থনের কথা জানাতে আজ বিকেএসবির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কোং এর সিইও জনাব মোঃআলমগীর চৌধুরী।বিকেএসবিতে উনাকে স্বাগতম ও অভিনন্দন স্বরূপ প্রসপেক্টাস তুলে দেন প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর আলম। বিকেএসবির যুগ উপযোগী আন্দোলনে বীমা সেক্টরের কল্যানে বিকেএসবির পাশে থাকার ঘোষনা দেন এ সময় উপস্থিত ছিলেন বিকেএসবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। SHARES অর্থনীতি বিষয়: