আমরা নেটওয়ার্কের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কের (জুলাই- সেপ্টেম্বর’২৫) প্রথম ও (অক্টোবর-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা।
এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টেবার-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা। চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬ পয়সা।