আলফা ইসলামী লাইফ’র মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং (মার্চ ২০২৬) এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬ খবর বিজ্ঞপ্তিঃ নতুন উদ্যম ও কর্মপরিকল্পনা নিয়ে ০২ মার্চ ২০২৬, সোমবার, আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং (মার্চ ২০২৬) এবং ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং); জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন); জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা, এসইভিপি ও হেড অব ট্রেনিংসহ মাঠ পর্যায়ের সম্মানিত উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় সিইও স্যার জনাব নুরে আলম ছিদ্দিকী অভি মহোদয় পুনরায় আইডিআরএ-এর অনুমোদনে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন লাভ করায় স্যারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উষ্ণ করতালির মাধ্যমে স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। সভায় প্রতিষ্ঠানের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ে কাজের গতি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। SHARES সারা বাংলা বিষয়: