
বিশেষ প্রতিনিধিঃ আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে শনিবার (০২ মে) অনুষ্ঠিত হলো মে-২০২৬ মাসের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং); জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন); জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা, এসইভিপি ও হেড অব ট্রেনিংসহ মাঠ পর্যায়ের সম্মানিত উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

সভায় গত মাসের কার্যক্রম পর্যালোচনা করে চলতি মাসের লক্ষ্য নির্ধারণ, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবা আরও উন্নতকরণ এবং মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কোম্পানির ডিজিটাল কার্যক্রম নিয়ে বিশেষ সেশন, যেখানে জনাব মোহাম্মদ নাজমুল আকবর জুয়েল, এএমডি এন্ড হেড অব আইসিটি, নতুন ও আপডেটেড ওয়েবসাইটের বিভিন্ন আধুনিক ফিচার উপস্থাপন করেন। এতে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং ব্যবহার বান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।