আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও কমিউনিটি ব্যাংক এর মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই চুক্তির মাধ্যমে আমাদের সকল গ্রাহকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাশ্রয়ীমূল্যে আস্থা লাইফের বীমা পরিকল্প বা পলিসি গ্রহণ এর মাধ্যমে জীবনের বিভিন্ন ঝুঁকি নিরসনের সুযোগ সৃষ্টি হলো। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফের সাথে এ বন্ধন ও একে অপরের প্রতি সহযোগীতা আমাদের ব্যাংকিং কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে। অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ব্যাংকাসুরেন্স দেশের ব্যাংকিংখাত তথা অর্থনীতি উন্নয়ন এবং বীমাখাতে বীমা সেবা সম্প্রসারণের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে, যা গ্রাহকদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আস্থা লাইফ বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান; যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং বীমা গ্রাহকদের অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের গ্রাহকগণের নিকট বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর প্রদত্ত ব্যাংকাসুরেন্স গাইডলাইনের আলোকে আস্থা লাইফের জীবন বীমা পলিসিসমূহ অফার ও সেল করতে পারবে। SHARES অর্থনীতি বিষয়: