
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং মেরিটাইম এন্ড ইন্ডাস্ট্রীয়াল সলিউশন প্রোভাইডর প্রতিষ্ঠান সেলেশিয়াল
টেক এর মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ জানুয়ারী ২০২৫ তারিখ রবিবার আস্থা লাইফের প্রধান
কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার
জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং সেলেশিয়াল টেক এর পক্ষে কমান্ডার
এ কে এম সাঈয়েদুর রহমান, পিএসসি (অবঃ), পরিচালক, এইচআর এন্ড এডমিন চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া
উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে সেলেশিয়াল টেক এর সম্মানিত
সদস্যগণ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ
পাবেন।
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত
একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও
দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস
ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।