আস্থা লাইফ এর কমলনগর শাখা উদ্বোধন প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ বিশেষ প্রতিনিধি : “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে ২২ জানুয়ারী ২০২৫ইং তারিখ বুধবার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাটস্থ বসু মিয়া নিউমার্কেটে বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর একটি নতুন শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল মান্নান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার ‘স্মার্ট জীবন বীমা’ কোম্পানীর রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে। প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি উল্লেখ করেন যে, আস্থা লাইফের মাঠ পর্যায়ের প্রতিটি সদস্য সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ এবং সেবার ব্রত নিয়ে জীবন বীমার সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: