আস্থা লাইফ এর বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ

পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসের হলরুমে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “বার্ষিক সম্মেলন-২০২৬” মঙ্গলবার (১৩ অক্টোবর )অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত আস্থা লাইফের সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণে পারস্পরিক মতবিনিময়, সাফল্যগাঁথা ও অভিজ্ঞতা ব্যক্ত করা, বিভিন্ন ক্যাটাগরীতে সার্টিফিকেট বিতরণ, নতুন অনলাইন প্রোডাক্ট ও ৬৪ ধরণের (মেজর ও মাইনর) ক্রিটিক্যাল ইলনেস (গুরুব্যাধী) নিয়ে আলোচনা, মধ্যাহ্ন ভোজ, র‌্যালী, খেলাধুলা ও পড়ন্ত বিকেলে পদ্মার পাড়ে মনোরম দৃশ্য উপভোগ করার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। সন্ধ্যার পর ছিল মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর আয়োজন।

উল্লেখ্য, দুই রাত তিন দিনের প্রাণবন্ত আয়োজনটি উপভোগ করার উদ্দেশ্যে সোমবার থেকেই কোম্পানীর সেলস্ ফোর্সগণ জাজিরা প্রান্তে পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসে উপস্থিত হন।

বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর এন্ড এডমিন) কর্ণেল সালাহ্উদ্দীন খালেদ (অবঃ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস, চীফ অপারেটিং অফিসার সাইফুদ্দিন আহমেদ, হেড অব ইন্ডিভিজ্যুয়াল বিজনেস সাজেদ আহমেদ তাশহুদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের এই কনফারেন্সে উপস্থিত সেলস ফোর্সগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে জীবন বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা প্রশংসনীয় এবং তাঁদের এ অর্জনের স্বীকৃতি দিতে পেরে আস্থা লাইফ পরিবারও গর্বিত। তিনি নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীকে ব্যাপকহারে জীবন বীমা সেবার আওতায় এনে তাদের স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বীমাখাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি আস্থা লাইফের বীমাসেবা সম্প্রসারণের স্বার্থে সাংগঠনিক কাঠামো দৃঢ় করা, সেলস্ ফোর্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে উৎকর্ষতা অর্জনের ব্যাপারে দিক-নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, আস্থা লাইফের বীমা কার্যক্রম শুরু হওয়ার মাত্র দ্বিতীয় বছরে পজিটিভ লাইফ ফান্ড অর্জন, তৃতীয় বছরে সারপ্লাস ফান্ড এবং ৪র্থ বছর হতে পলিসি বোনাস ঘোষণা, চলতি বছরে ক্রেডিট রেটিংসহ প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এর মাধ্যমে স্টক মার্কেটে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি মাইলফলক অর্জনগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। যা ধারাবাহিকভাবে কোম্পানীর অভিষ্ট লক্ষ্য সাধনে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।