
ধামরাই (ঢাকা প্রতিনিধি) খালিকুজ্জামানঃ ২৩শে মার্চ ২০২৫ রবিবার আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ধামরাই শাখায় অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার মোহাম্মদ লাভলু হোসেন। ইউনিট ম্যানেজার আবিদা সুলতানা এবং অত্র শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ধামরাই এর বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে আস্থা লাইফ ইন্স্যুরেন্স আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর একটি প্রতিষ্ঠান। বীমা শিল্পে নতুন ধারায় বীমা সেবা প্রদান করে রোল মডেল হিসেবে অভ্যুদয় ঘটেছে আস্থা লাইফের। গ্রাহক সেবা ও অঙ্গীকার রক্ষায় আস্থা লাইফ বদ্ধপরিকর।
অনুষ্ঠানে কোম্পানির সেলস ম্যানেজার মোঃ লাবলু হোসেন নবগঠিত ধামরাই শাখার প্রচার, প্রসার ও অগ্রযাত্রার বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ধামরাইবাসীর সহযোগিতা কামনা করেন এবং অত্র শাখার মাধ্যমে ধামরাইয়ের ব্যাপক কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন।