আয়কর প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনামূলক ভিডিও প্রচার করছে এনবিআর প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫ আলী আহসান রবি : ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ, আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ০২ (দুই) মিনিটের একটি সচেতনতামূলক ভিডিও নির্মাণ করা হয়েছে। উক্ত ভিডিওটি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সরকারি ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার আয়কর বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর প্রদানের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বের ভাবনাকে দৃঢ় করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এই ভিডিওচিত্র প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বৃদ্ধি পাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে। ভিডিওচিত্রটিতে আয়কর কি, আয়কর কেন দেয়া প্রয়োজন, দেশের উন্নয়নে আয়কর কিভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। সময়মতো আয়কর না দেয়া হলে তা দেশের উন্নয়নকে কিভাবে বাঁধাগ্রস্থ করে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ভিডিওচিত্রে। ভিডিওচিত্রটি প্রচারের মাধ্যমে আয়কর প্রদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেশের প্রচার মাধ্যমগুলোকে বিনীত অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। SHARES অর্থনীতি বিষয়: