ইউ ফিনটেক ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ ডিজিটাল ফাইন্যান্স ও বীমা খাতে গ্রাহকসেবার পরিধি বাড়াতে ইউ ফিনটেক লিমিটেড এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে ইউ ফিনটেকের পলিসিধারীরা আরও উন্নত স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। চুক্তি অনুযায়ী, ইউ ফিনটেক লিমিটেডের গ্রাহকরা প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন সেবার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাক সুবিধা, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড় এবং নির্দিষ্ট বীমা কাভারেজ। স্বাক্ষর অনুষ্ঠানে ইউ ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনির্বান দাস গুপ্ত, কো-ফাউন্ডার নাজমুল হক এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. কিশোর বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানি সচিব ফরহাদ উদ্দীন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. শহীদুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার (গ্রুপ ও ওভারসিজ) তাবিন বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: