নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশন (বাফেদা) আয়োজিত "Recent Forex Policy Development in Bangladesh " শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন।
২২ জুন ২০২৪, শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং বাফেদার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সুভাস চন্দ্র দাস এফসিএ, এফসিএমএ।
এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত পরিচালক বেগম রোকসানা আক্তার, বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ আবুল হাসেম এবং সদস্য ব্যাংকসমূহের ট্রেজারি ও অফশোর ব্যাংকিং বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।