ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ বিশেষ প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন| এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন| ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে| ব্যাংকিং সেবার মধ্যে হজযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেওয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে| কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগো সম্বলিত যেকোনো বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন| সেবাগ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ প্রদান করা হয়| হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হয়| SHARES অর্থনীতি বিষয়: