একজন সফল বীমা কর্মকর্তার হার না মানা জীবনের গল্প: প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৩ নিজস্ব প্রতিনিধি: জনাব লায়ন মো: ছায়েদুল হক শামীম, যিনি লায়ন শামীম নামে সর্বাধিক পরিচিত। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নাছিরগ্রামে ( মিয়াজান মুন্সী বাড়ী) সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৭৯ সালের ১ লা জুন জন্ম গ্রহন করেন। লায়ন শামীম ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানীতে এজেন্ট হিসেবে জীবন বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। তাঁর কর্ম দক্ষতার মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতি নিয়ে একই কোম্পানীতে এসভিপি পদে অধিষ্ঠিত হোন যাহা পরবর্তীতে আইডিআরএ কর্তৃক নামকরণ পরিবর্তন করায় ডিভিশনাল কো- অর্ডিনেটর পদে সংস্থাপন করা হয়। তিনি ১৯৯৭ হতে ২০১৬ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত একটানা ২০ বৎসর মেঘনা লাইফে কর্মরত ছিলেন। তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে বেশ কয়েকবার উক্ত কোম্পানীতে প্রথম স্থান অর্জন করেন। সফলতার স্বীকৃতিস্বরূপ সনদপত্র, প্রাইভেট কার প্রদান, ইনসেনটিভ সহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হোন। পরবর্তীতে গোল্ডেন লাইফে এসইভিপি, প্রাইম লাইফে জেইভিপি হিসেবে কিছুদিন কাজ করে উন্নয়ন বিভাগের কাজ হতে ইতি টানেন। ২০১৯ সালে ৪র্থ প্রজন্মের সম্পূর্ণ ডিজিটাইলেজশন বীমা কোম্পানী যমুনা লাইফে প্রশাসনিক স্তরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুর দিন হতে অত্যন্ত ন্যায় নিষ্ঠা ও দক্ষতার সহিত উক্ত কোম্পানীর উন্নয়ন প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করে এসেছেন। অন্যান্য বিভাগের কাজ সম্পর্কে তাঁর স্বচ্ছ জ্ঞান ছিল। কোম্পানীকে একটি শক্ত ভীতে দাঁড় করানোই তাঁর মূল লক্ষ ছিল। মার্কেটিং ও প্রশাসনিক উভয়ক্ষেত্রে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা ছিল। উভয় বিভাগের কর্মী – কর্মকর্তাদের সাথে তাঁর সখ্যতা ছিল চোখে পড়ার মতো। সেই কারণে তিনি ছিলেন সকলের নয়নের মনি। এই চৌকস, নির্ভীক, পরিশ্রমী, নিরঅহংকার মানুষটি বীমা পেশাকে বিদায় জানিয়ে জুলাই/২৩ মাসের শুরুতেই ২৭ বৎসরের ইনসিওরেন্স ক্যারিয়ারের ইতি টানেন। বর্তমানে ব্যবসায়িক উদ্দেশ্যে ইতালী অবস্থান করছেন। তিনি এই দীর্ঘ কর্ম জীবনে অসংখ্য বীমা কর্মী – কর্মকর্তা নিয়োগ করেছেন যাদের কেউ কেউ বিভিন্ন কোম্পানীতে এমডি ও এ্যাডিশনাল এমডির দ্বায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন, যেমন, বীমা পেশাজীবি সংগঠন, BIDS ( President of Dhaka Zila Committee). MEMBER OF LIONS CLUB INTERNATIONAL. PRESIDENT OF FRIENDSHIP FOR EVER ( FSF). EX- PRESIDENT OF FDO & ALO. EX -JOINT TREASURER OF LIONS CLUB OF ALOR MICHIL. FOUNDER ADMIN OF SOCIAL MEDIA GROUP ALOR MICHIL ETC. লায়ন শামীম ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক। এই বীমা ব্যক্তিত্ত্ব বীমা পেশা হতে বিদায় নেয়ায় এই শিল্প অসংখ্য প্রাপ্তি হতে বঞ্চিত হবে বলে অনেক বীমা কর্মকর্তারা মনে করেন। SHARES ফিচার বিষয়: