এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে ২৬ অক্টোবর, প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হাওলাদার।এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) জনাব মোহাম্মদ এমরানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন- প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), প্রধান কার্যালয়, জনাব মোঃ নজিবুল্ল্যাহ ইভিপি ও ইনচার্জ, যশোর বিভাগীয় কার্যালয় এবং মাওলানা আবুল কালাম আজাদ, ইভিপি ও ইনচার্জ, নারায়ণগঞ্জ বিভাগীয় কার্যালয়।