নিজস্ব প্রতিনিধিঃ
কোম্পানির সভাকক্ষে ১০ ডিসেম্বর-২০২৪ সরিয়া কাউন্সিলের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় উপস্থিত ছিলেন- কোম্পানীর শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা -বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান- সেন্ট্রাল শরীয়াহ্ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ।
ভাইস চেয়ারম্যান জনাব মুফতি মাও: মীজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম- জাতীয় মসজিদ বায়তুল মুকাররম ঢাকা। সদস্য সচিব, জনাব অধ্যাপক মাও: এবিএম মাছুম বিল্লাহ, সেক্রেটারী জেনারেল- সেন্ট্রাল শরীয়াহ্ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ, প্রতিষ্ঠাতা- ড. শায়েখ রেদওয়ান আল মাদানী কমপ্লেক্স, বাউফল, পটুয়াখালী।
সদস্য, জনাব মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, খতিব-মসজিদে গাউসুল আযম, মহাখালী, ঢাকা। সদস্য, জনাব ড. মো: আতাউর রহমান মিয়াজী, প্রফেসর-ইসলামের ইতিহাসও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। সদস্য, জনাব প্রফেসর ড. আ. ক. ম. আব্দুল কাদের, প্রফেসর- আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সদস্য, জনাব মাওলানা এম শামাউন আলী মাদানী, ভাইস চেয়ারম্যান- সেন্ট্রাল শরীয়াহ্ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ।
সদস্য, জনাব মুফতি মাওলানা মো: সাইফুল কাবির, পেশ ইমাম ও খতীব- বঙ্গভবন জামে মসজিদ রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা। সদস্য, জনাব এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সদস্য, জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা কার্যক্রম শুরু হয় এবং কোম্পানির উন্নতি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের ক্যালেন্ডারের শুভ উদ্বোধন করা হয়।