এনআরবি ইসলামিক লাইফের সাতক্ষীরায় মৃত্যুদাবীর চেক হস্তান্তর
নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাতক্ষীরা অঞ্চলের বীমা গ্রাহক রাফেজা বেগমের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৪, সাতক্ষীরা জোনাল অফিসে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
মৃত বীমা গ্রাহকের নমিনি মো. রফিকুল ইসলাম (সর্ম্পকে ছেলে) এর হাতে ৮৪,০৪০/- (চুরাশি হাজার চল্লিশ) টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: বেলায়েত হোসেন মিলন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (OHM), খুলনা।

মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা সাতক্ষীরা জোনাল অফিসের ইভিপি ও ইনচার্জ জনাব মো. হযরত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ হাবিবুর রহমান, এসভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), জনাব মোঃ আছাদুল ইসলাম, এসভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এবং অত্র অফিসের ডিজিএমগনসহ শতাধিক কর্মী-কর্মকর্তা।