এনআরবি ইসলামিক লাইফ ও ব্র্যাক হেলথকেয়ার-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ সোমবার ২ মার্চ, ২০২৬ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি -এর প্রধান কার্যালয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি -এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহ্ জামাল হাওলাদার এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর এজিএম অপারেশন জনাব এসকে আহসানুর রহমান (আশিক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সকল কর্মকর্তা, কর্মচারী এবং সম্মানিত সকল গ্রাহক ও তাঁদের পরিবারবর্গ ব্রাক হেলথ কেয়ার লিমিটেড-এর সকল শাখায় বিশেষ স্বাস্থ্যসেবা হ্রাসকৃত মূল্যে গ্রহণ করতে পারবেন।