এনআরবি ইসলামিক লাইফ ও স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর মধ্যে চুক্তি সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড - এর মধ্যে একটি "গ্রুপ জীবন, দুর্ঘটনা এবং স্বাস্থ্য বীমা" চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হওলাদার এবং স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মোঃ রাশেদ আলী ভূঁইয়া স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এনআরবি ইসলামিক লাইফ ইন্সুইরেন্স লিমিটেড -এর গ্রুপ জীবন, দুর্ঘটনা এবং স্বাস্থ্য বীমা সেবার আওতাভুক্ত থাকবেন।
অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সকল বিভাগীয় প্রধান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।