এমপি নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্টকে সাবেক প্রেসিডেন্টের অভিনন্দন প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। বুধবার ( ০৪ মার্চ ) পরস্পর সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে একটি অভিনন্দন স্মারক উপহার দেন নাসির উদ্দিন আহমেদ। সৌজন্য সাক্ষাৎ শেষে দেশের লাইফ ও নন–লাইফ বীমা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা,উন্নয়ন কৌশলসহ বিভিন্ন দিক নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তারা। এমন সময়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হলো, যখন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে খাতের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের এই সময়ে বিআইএ’র সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যবহ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। SHARES অর্থনীতি বিষয়: