এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যতিক্রমী উদ্যোগ প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেবা, আস্থা ও আন্তরিকতার প্রতীক এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ ১৯ বছর ধরে সফলতার সঙ্গে হজ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। সেবার এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার গ্রহণ করেছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিন দিনের বিশেষ ওমরাহ প্যাকেজে প্রতি ৪৫ জন যাত্রীর মধ্যে একজনকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের বিশেষ প্যাকেজে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত ২ মে ওমরাহ যাত্রীদের অংশগ্রহণে এক দোয়া মাহফিল, আলোচনা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত ড্রয়ে প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হন ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা ওয়াসিফ মাহতাব হান্নান। তিনি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি ওমরাহ ১৪ দিনের প্যাকেজ লাভ করেন। পরবর্তীতে ২৫ জুন ২০২৬ তারিখ রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ঢাকা–জেদ্দা–মদিনা–ঢাকা ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হন। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুফতি ইসমাইল সিরাজী বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ ১৯ বছর ধরে আমরা সততা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে হজ ও ওমরাহ সেবা দিয়ে আসছি। যাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন সময় নানা উপহার ও পুরস্কারের আয়োজন করেছি। তবে সম্পূর্ণ ফ্রি ওমরাহ প্যাকেজ দেওয়ার এই উদ্যোগ আমাদের প্রতিষ্ঠানের নতুন সংযোজন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও প্রতি বিশেষ ওমরাহ প্যাকেজে একজন সৌভাগ্যবান যাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ করার সুযোগ প্রদান করা হবে।” তিনি আরও বলেন, “আমরা ওমরাহ সেবাকে কেবল ব্যবসা হিসেবে দেখি না; বরং আল্লাহ তাআলার পবিত্র ঘরের মেহমানদের খাদেম হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করি। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” হজ ও ওমরাহ সেবায় বিশ্বস্ততার জন্য পরিচিত এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইতোমধ্যে দেশব্যাপী অসংখ্য ওমরাহ যাত্রীর আস্থা অর্জন করেছে। সেবার মান, প্রতিশ্রুতি রক্ষা এবং গ্রাহকসন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অফিসের ঠিকানা: এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ২৫/এ, নওয়াব আলী টাওয়ার (৫ম তলা), হাউজ বিল্ডিংয়ের বিপরীত পাশে, পুরানা পল্টন, ঢাকা-১০০০। পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: