কক্সবাজারে প্রাইম ইসলামী লাইফের আনন্দ ভ্রমন প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ কক্সবাজারে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমণ করেছে কোম্পানিটি। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল সি প্যালেসে আনন্দ ভ্রমণ-২০২৬ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. আকতার, বিশেষ অতিথি হিসেবে কোম্পানির পরিচালকবৃন্দ এবং চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌলা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম। আনন্দ ভ্রমন অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ২০০ জন বিজয়ী উন্নয়নকর্মীদের সাথে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সফলতার জন্য বিজয়ীদের আন্তরিক অভিনন্দনসহ ভবিষ্যতে আরও ভালো অর্জনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। মনোরম পরিবেশে আয়োজিত এ আনন্দ ভ্রমনে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা সঞ্চায়িত হয়। SHARES অর্থনীতি বিষয়: