কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ সোমবার ( ৬ এপ্রিল) দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কুমিল্লা শাখায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের এক্সিকিউটিভ মেন্বার জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ আব্দুল কাদের। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা শাখা অফিসের ইনচার্জ জনাব মোঃ আমিনুল হক ভূইয়া। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আবদুল কাদির ও জনাব মোঃ সিদ্দিকুর রহমান। উক্ত সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। SHARES অর্থনীতি বিষয়: