গার্ডিয়ান লাইফের সাথে বীমা চুক্তি করেছে রবি প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ বিশেষ প্রতিনিধি : বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং রবি’র সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এই চুক্তির আওতায় রবি’র আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ৪৫০ জনেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা পাবেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি ও আর ভেঞ্চারসের কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় আসবেন। অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন উপস্থিত অতিথিরা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: