রূপালী লাইফের বিশেষ উন্নয়ন সভা চট্রগ্রামের বহদ্দারহাটে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ ০৭ অক্টোবর ২০২৪ সোমবার রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী এর বহদ্দারহাট, চট্টগ্রামে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কোম্পানীর ইভিপি মোঃ মাকসুদের রহমান।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর এসইডি বাবু সুজিত কুমার দাশ। এছাড়াও সভায় উন্নয়ন কর্মী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।