পদ্মা ইসলামী লাইফ এর এডিশনাল এমডি কক্সবাজারে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালের ৪০০ জন বীমা গ্রাহকের দায়েরকৃত মামলার হাজিরা দিতে গিয়ে কক্সবাজারে ১৬ অক্টোবর ২০২৪ মঙ্গলবার পদ্মা ইসলামী লাইফ এর এডিশনাল এমডি মোরশেদ আলম সিদ্দিকী গ্রেফতার হয়। এ সময় মামলার বাদীদের সাথে কথা হলে ব্যাংকবীমা অর্থ নিউজ.কে জানান তারা দীর্ঘদিন যাবৎ মেয়াদপূর্তির টাকা না পেয়ে আইনের আশ্রয় নেয়, কোম্পানি হতে টাকা দেই, দিচ্ছি করে ঘোরানোর তিক্ততার জেরে প্রায় ৯০০ জন গ্রাহক মিলে ২ টি মামলা করে যার মধ্যে কোম্পানির ১৮ জনকে আসামী করা হয়। ঐ দিন মোরশেদ আলম সিদ্দিকী হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে, বাকী আসামীরা এখনো পলাতক রহিয়াছে।