নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা গ্রাহকদের মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মাসুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা মাসুম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক অ্যাডভোকেট সুমন আকন। সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।