চাঁদপুরে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি :

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চাঁদপুর জেলায় গ্রাহকদের মাঝে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, “বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখতে সময়মতো বীমা দাবি পরিশোধের কোনো বিকল্প নেই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীমা সেবা আরও সহজ ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।