চার্টার্ড লাইফ’র সাথে হোটেল সেন্ট্রাল ইন এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং হোটেল সেন্ট্রাল ইন-এর মধ্যে আজ মঙ্গলবার ১১ নভেম্বর, ২০২৫ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চার্টার্ড লাইফ-এর এসভিপি, হেড অব এডিসি এন্ড কর্পোরেট বিজনেস এস.এম সাঈদ হোসেন এবং হোটেল সেন্ট্রাল ইন-এর ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং শাহ নাঈম আদনান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও চার্টার্ড লাইফ-এর সিনিয়র ম্যানেজার, হসপিটাল নেটওয়ার্ক এন্ড এডিসি মোহাম্মদ নিজামুল ইসলাম, সিনিয়র ম্যানেজার, এডিসি মির্জা মোঃ নাবির উদ্দিন এবং হোটেল সেন্ট্রাল ইন-এর এসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং মোশাররফ হোসেন সোহান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকগণ হোটেল সেন্ট্রাল ইন থেকে অগ্রাধিকার সুবিধা এবং বিশেষ ছাড় উপভোগ করবে।