চার্টার্ড লাইফ-এর মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর রাংগুনিয়া সেলস অফিসের সোহেল রানা এজেন্সির সম্মানিত বীমা গ্রাহক মোঃ গিয়াস উদ্দিনের মৃত্যুতে মৃত্যু দাবি বাবদ মোট ১৩৭,১৪৮/- ( এক লক্ষ সাইত্রিশ হাজার একশত আটচল্লিশ ) টাকার চেক গ্রাহকের পরিবারের হাতে তুলে দেয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জনাব এমদাদুল হক জাহেদ, সিনিয়র সেলস ম্যানেজার জনাব আরিফুর রহমান ভূঁইয়া, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব মীর জোবায়দুল ইসলাম রনি সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ । চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. দ্রুততার সঙ্গে তার সম্মানিত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারবদ্ধ। উল্লেখ্য, রাংগুনিয়া সেলস অফিসের সোহেল রানা এজেন্সির সম্মানিত বীমা গ্রাহক মোঃ গিয়াস উদ্দিন অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেন । SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: