
মোঃ রাব্বী মোল্লা, বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সুমন গাজী।
তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনসহ নিজ জন্মস্থান বাকেরগঞ্জে আনন্দের জোয়ার বইছে। সুমন গাজীর এই সাফল্যে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
নেতাকর্মীরা জানান, সুমন গাজী দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছেন। ঢাকা মহানগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
নবনির্বাচিত এই নেতা আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।