
জাতীয় পার্টির বর্ধিত সভায় নেতৃবৃন্দ: জি এম কাদেরকে আইনের আওতায় আনার দাবী।
খবর বিজ্ঞপ্তিঃ জাতীয় পার্টির সারাদেশের নেতৃবৃন্দ আজকের বর্ধিত সভায় অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। নেতৃবৃন্দ বলেন স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের দূর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দল ধ্বংস করেছেন। এই সরকারের অবশ্যই তাঁর বিচার নিশ্চিত করতে হবে।
বর্ধিত সভায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মো: মামুনূর রশিদ বলেছেন, পল্লীবন্ধু এরশাদের অসুস্থতার সুযোগে দলীয় চেয়ারম্যান পদ দখল করেন জিএম কাদের। দলীয় নেতাকর্মীরা তাকে এই পদে কখনোই দেখতে চায়নি। আজ জিএম কাদেরকে গ্রেফতার শুধু জনগন নয়, দলীয় নেতা- কর্মীদেরও প্রধান দাবীতে পরিণত হয়েছে। তিনি মনোনয়ন বানিজ্য করেছেন, দলীয় চাঁদা আত্মসাতের সাথে জড়িত। ইতিমধ্যে দূর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। একের পর এক ত্যাগী নেতাকর্মীরা অপমানিত হয়ে পদত্যাগ করছেন। এভাবে দল চলতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। রাহু গ্রাস থেকে পল্লীবন্ধুর আর্দশকে রক্ষা করতে হবে। এই সরকার যদি তাঁকে গ্রেফতারে কালক্ষেপণ করে তাহলে দলীয় নেতাকর্মীরা তাঁকে আটক করে আইনের হাতে সোর্পদ করবে।

আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ইং সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ জেকে টাওয়ারের জেকে হলে জাতীয় পার্টির বর্ধিত সভায় সভাপতির ভাষনে তিনি উপরোক্ত কথা বলেন।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিক, শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, শাহ জামাল রানা, উপদেষ্টা হাফছা সুলতানা, ভাইস- চেয়ারম্যান মো: শারফুদ্দীন আহমেদ শিপু, আমিনা হাসান, আমানউল্লাহ আমান, যুগ্ম- মহাসচিব পীরজাদা জুবায়ের আহমেদ, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, সৈয়দ শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আবু সালেহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, শ্রম বিষয়ক সম্পাদক আকরাম আলী শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়িকা হক, প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেম আলী, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম কমিশনার সহ বিভাগীয় ও জেলা/ মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিববৃন্দ।