গ্রুপ স্বাস্থ্য বীমা দাবীর চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ
নিজস্ব প্রতিনিধিঃ ১২ আগস্ট ২০২৪ সোমবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে গ্রুপ স্বাস্থ্য বীমা দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। গ্রুপ স্বাস্থ্য বীমা দাবীর চেক গ্রহণ করেন আইটি বিভাগে কর্মরত নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আহাম্মদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উঃ) জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং গ্রুপ বীমা বিভাগের কর্মকর্তা জনাব মোঃ নাদিম হাসান।