জেনিথ ইসলামী লাইফে ৩ হাজার টাকার প্রিমিয়াম দিয়ে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি পেলো বীমা গ্রাহকের নমিনি

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

বিশেষ প্রতিনিধি : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ লাখ ৭০ হাজার টাকার একটি মৃত্যুদাবি পরিশোধ করেছে। আজ রোববার (২৬ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বীমা গ্রাহকের নমিনির হাতে মৃত্যুদাবির এই চেক তুলে দেয়া হয়।

বীমা পলিসির মাসিক ৩ হাজার টাকার মাত্র একটি প্রিমিয়াম জমা দেয়ার পর মাত্র একদিনের ব্যবদানে বীমা গ্রাহক মুন্সিগঞ্জের বাচ্চু শেখ মারা যান। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মাত্র ৩ হাজার টাকার বিপরীতে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম বাচ্চু শেখের মেয়ে ও পলিসির নমিনী ফারজানা আক্তারের হাতে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি ডাক্তার মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. ইউসুফ জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমডি মো. বাবু বেপারী।