জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ্ কাউন্সিলের ৮ম সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ আজ সোমবার, ১০ নভেম্বর ২০২৫ তারিখে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ্ কাউন্সিলের ৮ম সভা কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন শরীয়াহ্ কাউন্সিলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান; সদস্য অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ; প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ; জনাব এ কিউ এম ছফিউল্লাহ আরিফ; মাওলানা মুফতি মুহাম্মদ বদিউল আলম সরকার; হাফেজ মাওলানা জিয়াউল হাসান এবং জনাব সৈয়দ জারীর জাফরী। কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব জনাব আবদুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব ফারুক আহমেদ। SHARES অর্থ নিউজ বিষয়: