
সংবাদ বিজ্ঞপ্তি: শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সু-সজ্জিত অডিটোরিয়ামে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।
সভায় সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভগণ উপস্থিত ছিলেন এবং সভাপতি সদ্য যোগদানকৃত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভগণকে ফুল দিয়ে বরণ করে নেন।